মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে গুপ্তহত্যা, সন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের কাচারি সড়কে এ কর্মসূচি পালিত হয়। পেশাজীবী সমন্বয় পরিষদের ময়মনসিংহ জেলা শাখা এর আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তারা দেশের চলমান গুপ্তহত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের ভূমিকা আরও জোরালো হওয়া উচিত। নজরুল ইসলামের সঞ্চালনায় সেখানে বক্তব্য দেন পেশাজীবী সমন্বয় পরিষদের জেলা শাখার সভাপতি আনিছুর রহমান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সহসভাপতি ফরিদ আহমেদ, আইনজীবী এমদাদুল হক, চিকিৎসক হরিশংকর দাস প্রমুখ।