প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং এর পাচার রোধে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক হুমায়ুন কবির ভূঁইয়া, সহকারী কমিশনার রমিজ আলম, রামগঞ্জ উপজেলা আনসার কমান্ডার হুমায়ুন কবির ও বেসরকারি সংস্থা জেমসের নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান চৌধুরী।