মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সংহতি দিবস পালন উপলক্ষে গতকাল রোববার নড়াইল আদালত চত্বরে মানববন্ধন ও শোভাযাত্রা বের করা হয়। বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার এ কর্মসূচির আয়োজন করে। আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মানবাধিকারকর্মী কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম, মলয় নন্দী, তারিকুজ্জামান, কাজী বশিরুল হক, শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পুলিশ হেফাজতে মৃত্যু, কারাগারে নির্যাতন, রিমান্ডের নামে নির্যাতন মানবাধিকার লঙ্ঘন। এগুলো বন্ধ করতে হবে।