মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত মানববন্ধন করা হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সোনারায় ইউনিয়ন পিল্ল সমাজ সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সোনারায় ইউনিয়ন পিল্ল সমাজ সংস্থার সভাপতি মরিয়ম বেগম, ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান, ইউপি সদস্য আবদুর রাজ্জাক, ইউপি সচিব আবদুল কাদের, ব্র্যাকের কর্মকর্তা আবদুর রশিদ, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।