প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ঘোষিত অভিন্ন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। গতকাল সোমবার যশোরের মনিরামপুরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর দপ্তরের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সমিতির প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় সমাবেশে বক্তব্য দেন সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-এমএস) দেলোয়ার হোসেন, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-কম) মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম-জিএস) জহুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিন্ন পে-স্কেল শতভাগ বাস্তবায়ন করা না হলে কর্মবিরতিসহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।