মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঘোষিত পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অধীনে থাকা কর্মকর্তা-কর্মচারীরা গতকাল কেরানীগঞ্জে মানববন্ধন করেছেন। কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জিনজিরা, কলাতিয়া, শুভাঢ্যা ও হাসনাবাদ আঞ্চলিক কার্যালয়ের প্রায় ৫০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, দেশের বিদ্যুৎ সেক্টরের ৭০ শতাংশ সেবা তাঁরা দেন। কিন্তু তাঁদের শতভাগ পে-স্কেল দেওয়া হচ্ছে না। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের দাবি বাস্তবায়িত না হলে আজ মঙ্গলবার থেকে নিজ নিজ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন বলে জানান। কর্মকর্তারা বলেন, সম্প্রতি বিদ্যুৎ বিভাগ সব বিদ্যুৎ সংস্থা ও কোম্পানিকে ৭৫ শতাংশ পে-স্কেল দেওয়ার কথা জানালেও বিআরইবি তা বাস্তবায়নে গড়িমসি করছে। এ জন্য সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।