মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের লাউয়াছড়া উদ্যানের ২৫ হাজার গাছ কাটার ষড়যন্ত্র প্রতিহত করা এবং লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন হয়েছে। দুপুর ১২টায় জেলার শ্রীমঙ্গল শহরের চৌমোহনা চত্বরে এ মানববন্ধন করে লাউয়াছড়া বন ও জীববৈচিত্র্য রক্ষা আন্দোলন। সংগঠনের আহ্বায়ক জলি পালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সদস্য কবি জাবেদ ভূঁইয়া, শিক্ষাবিদ সাইয়্যিদ মুজিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফনীভূষণ রায় চৌধুরী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আবদুর রব, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ফিলা পতমী প্রমুখ।