মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে গাজীপুরে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বৃত্তিবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকেরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন। এ সময় অভিভাবকেরা বৃত্তিপ্রাপ্তদের পুরোনো তালিকা বাতিল ও খাতা পুনর্মূল্যায়নের মাধ্যমে নতুন করে বৃত্তির ফল প্রকাশের দাবি জানান। অভিভাবকেরা অভিযোগ করেন, অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে গাজীপুর জেলা প্রশাসকের কাছে ১৯ ফেব্রুয়ারি ৬৩ জন অভিভাবকের স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। তবু প্রতিকারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গাজীপুর প্রতিনিধি