প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার মেঘনা উপজেলার কাছারিকান্দি গ্রামের গৃহবধূ মুক্তা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল রোববার স্থানীয় লোকজন মানববন্ধন করেছেন। স্থানীয় গাজী ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বড়কান্দা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার হরিপুর গ্রামের মোছলেম মিয়ার মেয়ে মুক্তা শ্বশুরবাড়ি থেকে নিখোঁজের চার দিন পর সেখান থেকেই তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।