মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী রায়গঞ্জ হাসপাতাল চালুর দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছে হাসপাতাল রক্ষা কমিটি। রায়গঞ্জ বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন রায়গঞ্জ হাসপাতাল রক্ষা কমিটির আহ্বায়ক আনু ইসলাম, আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রাজু আহমেদ, সাবেক মেম্বার উমা চরন, রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান সিমু প্রমুখ। বক্তারা বলেন, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও ফুলবাড়ীর মানুষের স্বাস্থ্যসেবা দিতে ১৯৬২ সালে ৯ একর জমির ওপর ১০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি গড়ে ওঠে। ১৯৮০ সালে অন্তর্বিভাগ বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন পর বহির্বিভাগও বন্ধ হয়ে যায়।