মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মানববন্ধন হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জমি ফেরতের দাবিতে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ ও আদিবাসী ছাত্র পরিষদ জেলা শাখা ওই কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, জনউদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী, দলিত নেতা রাজেস বাশফোর, আদিবাসী নেতা মাথিয়াস মার্জী, মুকু বেমরা, ইন্দ্রমোহন মার্ডি প্রমুখ।