প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরির কোটা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিয়োগ-বাণিজ্য বন্ধ করার দাবিতে গতকাল রোববার স্থানীয় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পটুয়াখালীর দুমকি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা এতে অংশ নেন। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবদুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কাজী আবদুল মোতালেব, চান মিয়া তালুকদার, সোহরাব শরীফ, আবদুল হাকিম খান, মুক্তিযোদ্ধার সন্তান জসীম আজাদি ও হুবমায়ূন কবীর। মুক্তিযোদ্ধারা বিশ্ববিদ্যালয়ের সব অনিয়ম-দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্য বন্ধ করাসহ এ ব্যাপারে তদন্তেরও দাবি জানান।