মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন কেরানীগঞ্জের ফুলকলি শিক্ষানিকেতনের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় কলাতিয়া সড়কের ড্রিম প্লাজার সামনে এই সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুলকলি শিক্ষানিকেতনের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘সারা দেশে ধর্মের নামে সন্ত্রাসীরা মানুষ হত্যা করছে। এ নিয়ে আমরা শঙ্কিত। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। জনসাধারণকে সচেতন করতে এই আয়োজন করা হয়েছে।’