মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন সিলেটের ব্যানারে মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি কামকামুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়েছ খছরুর সঞ্চালনায় সমাবেশ হয়। এতে নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী প্রমুখ বক্তব্য দেন।