মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল মাদকবিরোধী মানববন্ধন হয়েছে। এর স্লোগান ছিল ‘মাদকমুক্ত সমাজ চাই, মাদক ধ্বংস করে দিচ্ছে আমাদের সমাজ ও শিক্ষাঙ্গন’। স্থানীয় চা-বিক্রেতা দোলোয়ার হোসেন এই মানববন্ধনের আয়োজন করেন। সকাল সাড়ে ১০টায় শহরের সুপার মার্কেট-সংলগ্ন সড়কের পাশে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন বলেন, মাদক এখন পাড়া-মহল্লা ছাড়িয়ে স্কুল ও কলেজের মধ্যেও ছড়িয়ে পড়ছে। মাদকের ছোবল থেকে শিক্ষার্থীদের বাঁচাতে হবে।