প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রাজধানীর মালিবাগ ও খিলক্ষেত এলাকায় মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। ‘সন্ত্রাস জঙ্গিবাদ—রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে মাসব্যাপী জঙ্গিবাদবিরোধী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন হয়। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবকেরা অংশ নেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (উত্তর) সভাপতি সাংসদ এ কে এম রহমতউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব মো. শাহজাহান আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ সামসুল আলম। একই কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতা শিক্ষক পরিষদ ঢাকা জেলা শাখা কেরানীগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করে।
বিজ্ঞপ্তি