মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর কর্মচারীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করে। পরে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন পৌর কর্মকর্তা আকমল সরকার, কর্মচারী নাদিম আলম, নজরুল ইসলাম, সুজন শাহ প্রমুখ। বক্তারা বলেন, পৌরসভা কর্মচারী হামিদুল ইসলামের ওপর ১ জুলাই দুর্বৃত্তরা হামলা চালায়। বর্তমানে তিনি পঙ্গু অবস্থায় চিকিৎসাধীন আছেন। দীর্ঘদিনেও পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করেনি। সমাবেশে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে পৌরসেবা বন্ধ করে দেওয়া হবে। পরে ঝাটা, কোদাল হাতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন।