মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা মানববন্ধন করেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মুক্তিযোদ্ধা নুর ইসলাম চত্বরে এ মানববন্ধন করা হয়। সেখানে বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল মৃধা, আগানগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. ফরিদ, বেলায়েত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, গুলশান ও শোলাকিয়ার মতো সন্ত্রাসী হামলার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সতর্ক থাকতে হবে। পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।