প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরে অবস্থিত ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসীসহ শিক্ষার্থী-শিক্ষকেরা। গতকাল রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ উদ্দিন সরকার, রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের নেতা কে এম সেলিম রেজা, ছাত্রলীগ নেতা আলআমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কামরুল ইসলাম সরকার, হযরত আলী সরকার প্রমুখ।