মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের বড়বাড়ী থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত চলাচলের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন হয়েছে। লালমনিরহাট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কের মিশন মোড় এলাকায় অবস্থিত জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ের সামনে ওই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি আসাবুল হাবিব, সাধারণ সম্পাদক সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আশরাফ আলী, জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ প্রমুখ।