মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে থাকা বন্দীদের কেরানীগঞ্জের নতুন কারাগারে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কারাগারের জায়গায় কী হবে, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কারাগারের ঐতিহ্য সমুন্নত রেখে কেন্দ্রীয় কারাগারের জায়গায় খেলার মাঠ, শিশুপার্কসহ সবুজ বলয় গড়ে তোলার দাবিতে আজ সোমবার মানববন্ধন করবে পরিবেশবাদী ও সামাজিক ১৩টি সংগঠন। বেলা ১১টায় শাহবাগে চারুকলা অনুষদের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় কারাগারের জায়গায় বাণিজ্যিক প্রতিষ্ঠান করা হলে ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় নাগরিক দুর্ভোগ আরও চরমে উঠবে।
বিজ্ঞপ্তি