প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে গতকাল বুধবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়ায় মানববন্ধন হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় উদীচীর সভাপতি রাখাল বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, নারী ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী প্রমুখ।