মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ রোধে রাজশাহীর বাগমারায় গতকাল রোববার সকালে মানববন্ধন হয়েছে। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যাকটিভ সিটিজেন নামের একটি সংগঠন এ কর্মসূচি পালন করে। এ সময় বাল্যবিবাহের কুফল নিয়ে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম, সংগঠনের নেতা শামীম রেজা, রোজিনা সুলতানা, মোস্তাফিজুর রহমান, আবদুল জলিল, ফিরোজা সুলতানা প্রমুখ। সংগঠনের নেতারা জানান, বাল্যবিবাহ রোধে এবং লোকজনকে সচেতন করতে তাঁরা এলাকায় স্বেচ্ছায় কাজ করছেন।