মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা থেকে হরিজনদের নাগরিকত্বের সনদ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সৈয়দপুর প্রেসক্লাবের সামনে হরিজন জনগোষ্ঠী ওই কর্মসূচি পালন করে। গতকাল বেলা তিনটা থেকে এক ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন হয়। এ সময় এক সমাবেশে বক্তব্য দেন হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নন্দ কুমার বাঁসফোড়, সৈয়দপুর হরিজন সমিতির সাবেক সভাপতি তুতিয়া বাঁসফোড়, নতুন বাবুপাড়া হরিজন কলোনির সভাপতি বাবলু বাঁসফোড় প্রমুখ। বক্তারা বলেন, ‘মেয়রের কারণে আমরা চাকরির জন্য অন্যত্র আবেদন করতে পারছি না।’ জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’