মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে শহরের মুজিব চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শ ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে কাউখালী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান প্রমুখ।