মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন-ভেটেরিনারিয়ানদের পাঠ্যক্রমে চিকিৎসা কোর্স অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ মানববন্ধন করেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। তাঁরা বলেন, ভেটেরিনারি শিক্ষা বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষা। পশুচিকিৎসা (ভেটেরিনারি) ও পশুপালন আলাদা দুটি বিষয়। বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যদি চিকিৎসা কোর্স অন্তর্ভুক্ত করা হয়, তাহলে যাঁরা পশুচিকিৎসা নিয়ে পড়াশোনা করেন, তাঁদের আলাদা ডিগ্রির দরকার কী?