মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র চাই না’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাই পৌর শহরে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিকেল সাড়ে পাঁচটায় শহরে থানা পয়েন্টে এই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আবদুর রশিদ চৌধুরী, দ্য হাঙ্গার প্রজেক্টের দিরাই উপজেলা সমন্বয়কারী এ এস এম আখতারুল ইসলাম, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, সমাজকর্মী জুবের সরদার, এ কে কুদরত পাশা প্রমুখ। বক্তারা বলেন, দেশে বিদ্যুৎকেন্দ্র হোক এটা সবাই চায়, কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়।