মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ফণীভূষণ সরকার, শিক্ষক আলী মতুর্জা, রুকন উদ্দিন, আহমদ আলী, রসেন্দ্র পুরকায়স্থ, নজরুল ইসলাম, তাহিরপুর বণিক সমিতির সভাপতি দিলীপ কুমার চন্দ্র প্রমুখ। মানববন্ধনে জানানো হয়, তাহিরপুর উপজেলায় ১৯৯২ সালে এলাকার সমাজসেবী জয়নাল আবেদীন কলেজটি প্রতিষ্ঠা করেন। এটিই উপজেলার প্রথম কলেজ। ১৯৯৫ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কিন্তু উপজেলা সদরের এই কলেজকে বাদ দিয়ে সম্প্রতি উপজেলার আরেকটি কলেজকে জাতীয়করণ করা হয়েছে।