মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সাঞ্জুয়ারভিটা, সেনপাড়া, অন্তাইপাড়, নগরবাড়ী ও পাটেশ্বরী গ্রামের দুই হাজারের বেশি মানুষের চলাচলের একমাত্র সড়কটি সংস্কার ও পাকা করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, স্থানীয় বাসিন্দা ঈমান আলী, আবুল হোসেন, আশরাফ আলী, লিটন মিয়া, শহিদুল ইসলাম, আনিছুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘দীর্ঘদিন থেকে ওই কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী। এবারে বন্যায় সড়কটি আরও অনুপযোগী হয়েছে।’