মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করা হয়েছে। কাহালু নারহট্ট বহুমুখী উচ্চবিদ্যালয়ের উদ্যোগে এই আয়োজন করা হয়। বগুড়া-নওগাঁ সড়কের নারহট্ট বাসস্ট্যান্ডে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খান, সহকারী প্রধান শিক্ষক মুঞ্জুয়ারা খাতুন, শিক্ষক আকতার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।