প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে সরকারি জলাশয় রক্ষার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। দুপুরে মতলবের নারায়ণপুর এলাকায় তাঁরা এই কর্মসূচি পালন করেন। এলাকাবাসী জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি প্রায় ২০ একর জলাশয় ভোগদখলের চেষ্টা চালিয়ে আসছে। তাদের এই অবৈধ কাজে বাধা দিলে হুমকি দেওয়া হচ্ছে। সরকারি জলাশয় কেউ যাতে অবৈধভাবে ভোগদখল বা ভরাট করতে না পারে সে জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।