প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন, শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে ওই শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে অংশ নেন উপজেলা কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ। বিকেল পাঁচটায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ওই মানববন্ধন হয়। এরপর নেতা-কর্মীরা পৌর শহরে শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে তাঁরা স্থানীয় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওবায়দুল হক চৌধুরী।