প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদমুক্ত বাংলাদেশের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে চিকিৎসকেরা মানববন্ধন করেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় পর্ষদের নির্দেশে গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি হয়। এতে স্থানীয় চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত কয়েক শ লোক অংশ নেন। এ সময় চিকিৎসকেরা বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের অর্জিত স্বাধীনতার ওপর চরম আঘাত হানছে জঙ্গিবাদ। জঙ্গিবাদ হটিয়ে আমাদের স্বাধীনতার চেতনাকে রক্ষা করতে হবে।’