মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিলগজারিয়া গ্রামে গৃহবধূ সাহানা বেগম ওরফে আদুরীকে (২২) হত্যার ঘটনায় অভিযুক্ত শ্বশুর-শাশুড়ির ফাঁসির দাবিতে মানববন্ধন ও মিছিল হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বাংলাদেশ মহিলা পরিষদ পাংশা উপজেলা শাখা ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্তসহ শাহিদা রহমান, রওশন আরা প্রমুখ। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়।