মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা সন্ত্রাসবিরোধী কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার পবা উপজেলার নওহাটা কলেজ মোড়ে মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা সন্ত্রাসবিরোধী কমিটির সদস্যসচিব মোহা. আসাদুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদ প্রমুখ।