মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার সময় কমিয়ে আনার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টা থেকে কলেজের ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা পরীক্ষায় আগের সময় বহাল রাখার দাবি জানান। তাঁরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অযৌক্তিকভাবে পরীক্ষায় সময় ৩০ মিনিট কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে চার ঘণ্টাতেই ১০০ নম্বরের পরীক্ষা দিতে শিক্ষার্থীরা হিমশিম খান। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলে পরীক্ষার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।