প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পরীক্ষার সময় চার ঘণ্টার পরিবর্তে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে গতকাল বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কলেজ চত্বরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ ইয়াসির, হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তসিকুল রেজা, সুমন ফারুকী, উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবুল কালাম, ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অকিল প্রমুখ। বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে হঠাৎ এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে পরীক্ষার সময় পুনরায় চার ঘণ্টা করার দাবি জানান।