মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গা বরাদ্দ দেওয়ার দাবি তুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও তৎকালীন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এ দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগ ছাত্র থাকাকালীন হলের দাবিতে আন্দোলনের সামনের সারিতে ছিলেন। মানববন্ধনে অংশ নিয়ে জগন্নাথের হল আন্দোলনের নেতা শরীফুল চৌধুরী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় কখনো অনাবাসিক হতে পারে না। এ বিশ্ববিদ্যালয়ের চারপাশের যে পরিবেশ, তা উচ্চশিক্ষার পরিপন্থী। ন্যূনতম থাকার পরিবেশই সেখানে নেই।
বিজ্ঞপ্তি