মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সূর্যোদয় এতিম স্কুলের উদ্যোগে ও সূর্যোদয় যুবসংঘের আয়োজনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সূর্যোদয় যুবসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বক্তব্য দেন। তিনি একের পর এক সন্ত্রাসী ও জঙ্গি হামলার বিরুদ্ধে যুবসমাজকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। আরও বক্তব্য দেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক, সাংবাদিক মুহিত চৌধুরী, যুব সংগঠক তোফায়েল আহমদ, অনলাইন পোর্টাল সিলেট বাংলা নিউজের সম্পাদক কামাল আহমদ, সূর্যোদয় এতিম স্কুলের উপদেষ্টা জুনেদ আহমদ, রোজিনা আক্তার প্রমুখ।