মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কনিষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন হয়েছে। সিও অফিস বাসস্ট্যান্ডে বগুড়া-নওগাঁ সড়কের পাশে কলেজের শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন, সেকেন্দার আলী, রাশিদা খাতুন ও রায়হান হোসেন, প্রভাষক বিলকিস বেগম, নাজিম উদ্দিন তালুকদার, ওয়ালিউল ইসলাম, তৌহিদুল ইসলাম মহলদার ও এমদাদুল হক। তাঁরা অবিলম্বে কনিষ্ঠ শিক্ষককে বাদ দিয়ে জ্যেষ্ঠ শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।