প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধনে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেন। গতকাল শনিবার সকাল ১০টা থেকে সোয়া ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এ ছাড়া কেরানীগঞ্জের জিনজিরা হাউলি সড়ক এলাকায় জিনজিরা পীর মোহাম্মদ উচ্চবালিকা বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধনে অংশ নেন।