মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার সময় চার ঘণ্টা বহাল রাখার দাবিতে যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে কলেজের স্নাতকের বিভিন্ন বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ২১ দিন পরই তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হঠকারী একটি নোটিশ পাঠিয়েছে। ওই নোটিশের মাধ্যমে পরীক্ষার সময় চার ঘণ্টার বদলে সাড়ে তিন ঘণ্টা করা হয়েছে। অথচ এত দিন পরীক্ষার সময় ছিল চার ঘণ্টা।