মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে ব্যাংকের মাঠ-সহকারী ঐক্য পরিষদ। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফরিদপুর শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, দেশের ৪৮৫টি উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকে সব কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সব কর্মকর্তা-কর্মচারীর পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরিত করা, বদলির ব্যবস্থা করা ও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা মাঠ-সহকারী ঐক্য পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য মীর ইয়াছিন আলী প্রমুখ।