মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে গতকাল রোববার পাবনা শহরের আবদুল হামিদ সড়কে সাংবাদিকেরা মানববন্ধন করেছেন। পাবনা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধনে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ, সহসভাপতি কামাল সিদ্দিকী, আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম প্রমুখ। শিবজিত নাগ বলেন, বহু সংগ্রামে, রক্তে পাওয়া এ দেশ। এখানে জঙ্গিবাদ ও সন্ত্রাসের ঠাঁই হতে পারে না। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ চিরতরে উপড়ে ফেলতে প্রত্যেককে সক্রিয় ভূমিকা রাখতে হবে।