মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল সোমবার বগুড়া-নওগাঁ সড়কের থানা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সড়কটির এক পাশে এই কর্মসূচিতে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। তাঁরা জানান, সড়কের দক্ষিণ পাশে মহল্লা থেকে বের হওয়ার পথেই অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। গত এক বছরে এখানে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন মারা গেছে। পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।