মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা কওমি মাদ্রাসা, ওলামা-ইমাম পরিষদ এবং প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী ও রাজনৈতিক নেতারা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউএনও শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা আসলাম খান, কওমি মাদ্রাসা ও ওলামা পরিষদের সহসভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল আলম আতিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, কৃষক লীগের নেতা

শেখ আবুল কালাম, ছাত্রলীগের সভাপতি এস এম সাইফুল ইসলাম প্রমুখ।