গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুজিবুর রহমান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, ধরমপাশা সদর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ।