প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে পাটগাতি-বাঁশবাড়িয়া সড়কের চৌরঙ্গীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির আলম তালুকদার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীন, ইউপি সদস্য বাবুল তালুকদার, আরতি গাইন, মিনতি মণ্ডল, তাহমিনা বেগম প্রমুখ।