মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার কর্মজীবী নারী এবং জাতীয় নারী জোট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। বিকেল পাঁচটায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় ওই মানববন্ধনের আয়োজন করা হয়। দিনাজপুরের ইয়াসমিন নির্যাতন ও হত্যা দিবসটি নারী নির্যাতন ও প্রতিরোধ দিবস হিসেবে পালনের অংশ হিসেবে সংগঠন দুটি ওই মানববন্ধন করে। কর্মজীবী নারী দিনাজপুর জেলা শাখার সভানেত্রী মহছেন আরা, সাধারণ সম্পাদক মৌসুমী ফেরদৌসী, কোষাধ্যক্ষ কোহিনূর চিশতী, সদস্য মোসাম্মৎ সামসুন নাহার, জাতীয় নারী জোটের সভানেত্রী এলমা লতিফ প্রমুখ বক্তব্য দেন।