প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি-সন্ত্রাস মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে সিলেটের রোটার্যা ক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে সমাবেশের মাধ্যমে এ আহ্বান জানানো হয়। ডিস্ট্রিক্ট রোটার্যা ক্ট রিপ্রেজেনটেটিভ শাহ জুনেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, রোটারিয়ান এস এম জাকারিয়া, এনামুল হক চৌধুরী, ইমরান চৌধুরী, এস রহমান সায়েফ প্রমুখ।